বিস্তীর্ণ কালোজিরা ফসলের মাঠের কোল ঘেষেই আমাদের মধু সংগ্রহের খামার। সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রতিটি ধাপ তদারকি করে আমরা সংগ্রহ করি এই প্রিমিয়াম মধু। মধুর ঘনত্ব এবং গুণমান নিশ্চিত করতে প্রতিটি ব্যাচ আমরা আলাদাভাবে ফিল্টারিং করে প্রস্তুত করি। পুরো মৌসুমে এমন সীমিত সংখ্যক ব্যাচই তৈরি করা সম্ভব হয়। শীতের আমেজ কাটিয়ে মাঠজুড়ে কেবল কালোজিরার ফুল ফুটতে শুরু করেছে, আর সেই সতেজ ফুলের নির্যাস নিয়ে আমাদের এই মৌসুমের প্রথম ব্যাচটি এখন আপনার জন্য
আমি পুষ্টিবিদ মুরাদ পারভেজ বলছি, আমাদের ওপর আস্থা রাখুন, আমরা দিচ্ছি সেরা মানের নিশ্চয়তা।